বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে প্রচারিত আইনবিষয়ক টকশো ‘খোলা জানালা’
টকশো৬ সেপ্টেম্বর ২০২৬ ইংরেজি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্র থেকে প্রচারিত আইনবিষয়ক টকশো ‘খোলা জানালা’ অনুষ্ঠানে জনগুরুত্বপূর্ণ বিষয় ‘চেক ডিজঅনার সংক্রান্ত মামলার আইনি খুঁটিনাটি ও তার প্রতিকার’ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশগ্রহণ করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বর্তমান ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মোঃ সারোয়ার হোসাইন লাভলু এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আকবর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম মাওলা মুরাদ।
চেক ডিজঅনার মামলার প্রাথমিক করণীয়, আইনি প্রক্রিয়া, সংশ্লিষ্ট পক্ষের অধিকার ও প্রতিকারসহ সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন আইনগত বিষয় অন
জনসচেতনতা সৃষ্টি এবং সাধারণ মানুষকে আইন সম্পর্কে সঠিক ধারণা প্রদানের লক্ষ্যে এ ধরনের আয়োজন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।